1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোঃ রাসেল মিয়া

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১৩ বছরের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল মোতালেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভালুকা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা অনেক আগেই মারা গেছেন। বাবার কাছেই থাকতো মেয়েটি। গত কয়েক মাস ধরে বাবা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আব্দুল মোতালেককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..