শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লেবু-শসার দামে আগুন রোজা শুরুর আগেই

লেবু-শসার দামে আগুন রোজা শুরুর আগেই

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু ও শসা। রোজা শুরুর একদিন আগে থেকে ইফতারের অত্যাবশ্যকীয় উপাদান লেবু চড়া মূল্যে বিক্রি হচ্ছে। শুধু লেবু নয় শসার বাজারেও আগুন। বেড়েছে বেগুনের দামও। এগুলো দেখারও যেন কেউ নেই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহজাহানপুর ও খিলগাঁও কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এর আগেই বাজারে প্রায় সকল পণ্যের দাম বেড়েছে। প্রতি বছরের মতো লেবু, শসা এবং বেগুনের দাম বেড়ে গেছে।

বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকায়। দেড় সপ্তাহ আগেও লেবুর সর্বোচ্চ মূল্য ছিল ৪০ টাকা। সে সময় ২০ টাকাতেও এক হালি লেবু কেনা গেছে। এখন ৬০ টাকার নিচে মিলছে না। বাজার ঘুরে দেখা গেছে, এক হালি এলাচি লেবু ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সিলেটের শরবতি লেবুর দাম এক হালি ৮০ থেকে ১০০ টাকা। অন্যদিকে কাগজি লেবু এক হালি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোজায় ইফতারির অন্যতম উপকরণ হলো শসা। বাজারে এখন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে শসা। যা আগে ছিল ৫০ টাকা।

এদিকে বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে এবং গোল বেগুন ৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

শুধু ক্রেতারাই নয়, খুচরা বিক্রেতারাও বলছেন লেবুর হঠাৎ মূল্যবৃদ্ধি অস্বাভাবিক, অযৌক্তিক। রোজায় শরবত তৈরির জন্য লেবুর চাহিদা বেড়ে যায়। এটাকেই সুযোগ হিসেবে নিয়ে সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছেন। খুচরা বিক্রেতারা বলছেন, এখন লেবুর মৌসুম নয় বলে দাম বাড়তি থাকা স্বাভাবিক। তবে যতটা বেড়েছে তা স্বাভাবিক নয়।

লেবু এবং শসা ক্রয় করেছেন খিলগাঁও এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রতিবছর রোজার মাস আসলেই অধিকাংশ পণ্যের দাম বৃদ্ধি করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে লেবু এবং শসা। এভাবে দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। রমজান মাসের আগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এভাবে প্রতিবছর ইফতারের আনুষঙ্গিক পণ্যগুলোর দাম বৃদ্ধি করে থাকে। এগুলো দেখার যেন কেউ নেই।

সবজি বিক্রেতা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আড়তে গিয়ে লেবু পাওয়া যাচ্ছে না। আড়ত থেকে লেবু আনার জন্য যুদ্ধ করতে হচ্ছে। এক মাস পূর্বেও যে দাম ছিল এখন তার দ্বিগুণ হয়েছে। সকালে এ পর্যন্ত অন্তত ১০০ ক্রেতা দাম জিজ্ঞেস করেছেন, কিন্তু দাম শুনে কেউ নিতে সাহস করছে না। এ পর্যন্ত দুই থেকে তিনজনের কাছে বিক্রি করেছি। আমাদের তো এখানে কিছুই করার নেই। অতিরিক্ত দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com