শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কী কারণে এমন হয় জানুন ৮০% থেকে ফোনের চার্জ নেমে গেলো হঠাৎ ২০%-এ,

কী কারণে এমন হয় জানুন ৮০% থেকে ফোনের চার্জ নেমে গেলো হঠাৎ ২০%-এ,

যুগ-যুগান্তর ডেস্ক
ফোনের চার্জ এই ছিল ৮০%, হঠাৎ দেখেন চার্জ নেমে দাঁড়িয়েছে ২০%-এ। কিংবা ফোনে কিছুক্ষণ কাজ করলেই ব্যাটারি জিরো। চার্জ ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কেন কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে?

সারাদিনে যে এভাবে কতবার চার্জ দিতে হয়, একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কিন্তু কেন কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে?

এর কারণ হল ব্যাটারি। প্রতিদিনের ব্যবহারে ব্যাটারি দুর্বল হয়ে যায়। তখন আর দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা থাকে না। সেই কারণেই ফোন বা ল্যাপটপ বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হল, এ থেকে মুক্তির উপায় কী?

মোবাইল ফোন সার্ভিস প্রতিষ্ঠান মোবাইল ক্লিনিকের ডিরেক্টর লিজ হ্যামিলটন বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু ৫০০ চার্জিং সাইকেল বা দেড় বছর। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জকে এক চার্জিং সাইকেল বোঝানো হয়। অর্থাৎ ফোন বা ল্যাপটপের চার্জিং সাইকেল যত বেশি হবে, ব্যাটারির আয়ু তত কমতে থাকবে।

এর কারণ হল রাসয়নিক প্রতিক্রিয়া। চার্জিং চলাকালীন ডিভাইসের ভিতরে পরমাণুর স্তূপ জমতে থাকে। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারি দীর্ঘদিন সচল রাখার জন্য কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা।

তাদের মতে, বারবার ফুল চার্জ না দিয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, চার্জিংয়ের সময় যেন ফোন বা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে না যায়। এতে ব্যাটারির উপর চাপ পড়ে। আয়ু কমে যায়। পাশাপাশি নির্ভরযোগ্য পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা উচিত, যাতে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা রয়েছে।

কে না চায় ব্যাটারি দীর্ঘক্ষণ চলুক। এর জন্য শুধু সঠিক পদ্ধতিতে চার্জ করতে হবে। দুটি পরিস্থিতিতে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর সবচেয়ে বেশি চাপ পড়ে। প্রথমত ফুল চার্জ দিলে। আর দ্বিতীয়ত, চার্জ একদম নেমে গেলে। ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ করলে ক্ষতি সবচেয়ে বেশি হয়। এমনটাই দাবি লিজ হ্যামিলটনের।

তিনি বলছেন, ফোনের চার্জ যেন একদম শূন্যে নেমে না যায়। ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ হলেই যথেষ্ট। ফুল চার্জ করার দরকার নেই। নাহলে ব্যাটারির আয়ু কমে যাবে। পাশাপাশি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। অপ্রয়োজনীয় ফিচার যেমন লোকেশন, কিছু অ্যাপ ও নোটিফিকেশন বন্ধ রাখলেই ভালো। সঙ্গে লো পাওয়ার মোড চালু রাখতে হবে। এতে ব্যাটারি বেশি সময় টিকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com