যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

সোমবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকন মিয়া পূবাইলের বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে। রোকন মিয়ার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো.মুশফিকুর রহমান তুষার সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতেও টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় অবস্থান করছিল তাদের একটি টহল টিম। এর মাঝে রাত ১১টার দিকে হঠাৎ তাদের কাছে খবর আসে টঙ্গী সেতুর পাশে (টঙ্গী সড়ক ভবনের সামনে) মাদক কেনাবেচা করছেন কয়েক ব্যক্তি। এ সময় দ্রুত টহল দল সেখানে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে মাদক ব্যবসায়ীরা।

মুশফিকুর তুষার বলেন, র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়াতেই র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি তা পারেননি। পরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের কাছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিন প্যাকেট ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে তিনি জানান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গোলাগুলির ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com