শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুলিস্তান মাজারের নগর ভবনে ব্লকেড, চারিদিকে দুর্ভোগ

গুলিস্তান মাজারের নগর ভবনে ব্লকেড, চারিদিকে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্বে ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ শেষে এবার নগরভবনের সমনে চলছে ব্লকেড কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করা হয়েছে। ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি করেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশেপাশের এলাকাতেও দেখা দিয়েছে তীব্র যানজট। এতে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

 

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা ডিএসসিসি আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হয়। এরপর ইশরাকের শপথ নিতে বিলম্ব উল্লেখ করে এর প্রতিবাদ জানাচ্ছেন। ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’; ‘শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগানে উত্তাল পুরো এলাকা।

ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগরভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন। ফলে নগরভবনে প্রবেশ করা যাচ্ছে না এবং সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, এই কর্মসূচিকে ঘিরে দুর্ভোগে পড়েছেন মানুষ। সাধারণ যাত্রীরা বলছেন, এখন প্রতিদিনই কোনো না কোনো আন্দোলনে দুর্ভোগ তৈরি হচ্ছে। এ বিষয়ে সরকারকে আন্তরিকভাবে সমস্যার সমাধান করতে হবে এবং যারা আন্দোলনে নামছেন, তাদেরও সংযত হতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com