যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক দিনে এয়ার ইন্ডিয়ার ৬টি ড্রিমলাইনার ফ্লাইট বাতিল

এক দিনে এয়ার ইন্ডিয়ার ৬টি ড্রিমলাইনার ফ্লাইট বাতিল

কলকাতা থেকে মনোয়ার ইমাম

প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে আজ মঙ্গলবার একদিনেই এয়ার ইন্ডিয়ার অন্তত ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। আর সব ফ্লাইটেই উড়োজাহাজ হচ্ছে বোয়িংয়ের ড্রিমলাইনার।

বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো- দিল্লি-দুবাই (এআই ৯১৫), দিল্লি-ভিয়েনা (এআই ১৫৩), দিল্লি-প্যারিস (এআই ১৪৩), আহমেদাবাদ-লন্ডন (এআই ১৫৯), বেঙ্গালুরু-লন্ডন (এআই ১৩৩) ও লন্ডন-অমৃতসার (এআই ১৭০)। এ সবগুলো ফ্লাইটেই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ব্যবহার করার কথা ছিল।

এছাড়া এআই ৩১৫ নামের একটি দিল্লিগামী ড্রিমলাইনারও কারিগরি সমস্যার কারণে হংকংয়ে ফিরে গেছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাদের হোটেলে থাকার ব্যবস্থা করছি। এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’

এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়। এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। একজন ছাড়া সেটিতে থাকা ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারেননি।

সূত্র : এনডিটিভি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com