ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল। বক্তব্যের শুরুতেই তারাকান্দা থেকে ধোবাউড়া কলসিন্দুর হয়ে চারুয়াপাড়ার রাস্তার দুরবস্থার কথা তুলে ধরে তিনি বর্তমান অবস্থা থেকে উদ্ধার করে রোডস এন্ড হাইওয়েতে স্থানান্তরের কথা পুনরুল্লেখ করে বলেন, প্রায় ৩০ কোটি টাকার প্রকল্প আগামী জানুয়ারি থেকে সকল কার্যক্রম সম্পন্ন করে রাস্তার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও তিনি ধোবাউড়ায় বিকেএসপির প্রতিষ্ঠান স্থাপনের পুনরুল্লেখ করে বলেন, সারা বাংলাদেশে দুটির মধ্যে একটি আমাদের ধোবাউড়ায় স্থাপন হতে যাচ্ছে।
সভায় তিনি আরো একটি চমকপ্রদ সুখবর জানিয়ে বলেন, সারাদেশে ৫০টি টিটিসি ( Technical Training centre) প্রতিষ্ঠানের অনুমোদন হয়েছে, যার মধ্যে একটি আমাদের ধোবাউড়ায় স্থাপন হতে যাচ্ছে।
সবশেষে, তিনি কৃষক ও খামারিদের আশ্বস্ত করে প্রতিটি ইউনিয়নে গবাদি পশুর ক্ষুরা রোগের টিকা বিনামূল্যে প্রদানের ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন বলেন, যুব সমাজকে দক্ষ ও মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থানের সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের সম্পৃক্ত করতে না পারলে এরা সমাজ তথা দেশ ও জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু আক্তার হোসেন, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, প্রমুখ।