1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

লালমাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

লালমাই প্রতিনিধি :

“দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ বিকেল ৩ টায় লালমাই উপজেলা পরিষদের হলরুমে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে লালমাই উপজেলা প্রাঙ্গণ থেকে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত র‍্যালিটি শেষ হয়েছে।র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা,ঋণের চেক বিতরণ, ঢেউ টিন বিতরণ ও সম্মান ক্র‍েস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূইয়া এমপি।
সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রকল্প অফিসার মিন্টু চন্দ্র মজুমদার, নিক এর
উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,যুব উদ্যোক্তা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন, এ্যাডঃ বেলাল হোসেন, আক্তারুজ্জামান মজুমদার রকেট, উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা ক্র‍ীড়া সংস্থার সদস্য সচিব খোরশেদ আলম লোকমান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা স্থানীয় সরকার পল্লি উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র – ছাত্রী বৃন্দ ।
যুবক, যুবতীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
জাতীয় যুব দিবসে যুবক ও যুবতীদের মাঝে যুব ঋণ প্রদান করা হয়েছে। এছাড়া আগুনে পুড়ে ঘরবাড়ি ভষ্মিভূত হওয়া পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ,ক্র‍ীড়া সম্পাদক মোঃ আহসান উল্লাহ রাজু , উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থী যুব ও যুবতীগন।
জাতীয় যুব দিবসের আলোচনা সভা প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,দেশের উন্নয়নে যুবক ও যুবতীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুবকদের পাশাপাশি যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে নারীরা আত্ম নির্ভরশীল হয়ে দেশের আত্ম সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে।পরবর্তীতে চারজন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..