শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রাইভেটকারে ২ মৃতদেহ: বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে ধারণা পুলিশের

প্রাইভেটকারে ২ মৃতদেহ: বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে ধারণা পুলিশের

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেরামত কাজ চলা গাড়ির দরজা-জানালা বন্ধ করে ঘুমানোয় সময় বিষাক্ত গ্যাস সৃষ্টি হলে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাদের নাম সিয়াম (১৯) ও রাকিব (২৭)। তারা দুইজনই নাভানা সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী।

সেগুনবাগিচায় প্রাইভেটকার থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ঘটনার খবর শাহবাগ থানায় জানালে আমরা দ্রুত পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সোমবার (৩০ আগস্ট) গভীর রাত পর্যন্ত তারা তাদের কর্মস্থলে কাজ করেছিলেন। মৃত দুই ব্যক্তি যে প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করছিলেন, কাজ শেষে সে গাড়িতেই ঘুমিয়ে পড়েন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, গাড়ির ভেতরে গ্যাস সৃষ্টি হলে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছেন, তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলা সম্ভব হবে। তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com