1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সিলেটের সাদাপাথরে প্রত্যাশার চেয়ে কমেছে পর্যটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৫৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে প্রত্যাশা অনুযায়ী আসছেন না পর্যটক। ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন সেখানকার ব্যবসায়ীরা। কিন্তু ঈদের দ্বিতীয় দিনে সে অনুযায়ী পর্যটক হয়নি।Travel Guides & Travelogues

সরেজমিনে গিয়ে দেখা যায় অন্য ঈদে সাদাপাথর নৌকা ঘাট, গাড়ি পার্কিং এলাকা, মূল স্পট ও বসার চেয়ারে যেমন পর্যটকদের ভিড় থাকে এবার তেমন হয়নি। তবে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন ঈদের তৃতীয় দিন শনিবার থেকে বাড়তে পারে পর্যটকের আনাগোনা। পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে অনেকেই কুরবানী দেওয়ায় ব্যাস্ত থাকায় বের হচ্ছেন না। ঈদের ৩য় দিন হয়তো বাড়তে পারে পর্যটকের সংখ্যা।

এদিকে শুক্রবার ঈদের পরদিন ১৫ থেকে ২০ হাজার পর্যটকে সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্য ঈদে ৩০ থেকে ৪০ হাজার পর্যটকের সমাগম হতো।

পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া জানান, ঈদের পরদিন প্রায় ২০ হাজার পর্যটক এখানে ঘুরতে এসেছেন। তাদের নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করেছে। কোন ধরনের সমস্যার কথা জানান নি পর্যটকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..