যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মদনে খুনের মীমাংসার টাকা না দেওয়া ঘরবাড়ি ভাঙচুর সংঘর্ষে নারী সহ আহত অর্ধশত।

মদনে খুনের মীমাংসার টাকা না দেওয়া ঘরবাড়ি ভাঙচুর সংঘর্ষে নারী সহ আহত অর্ধশত।

নেত্রকোনা প্রতিনিধি রাজিব মিয়া

নেত্রকোনার মদনে খুনের ঘটনার মীমাংসায় টাকা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৮জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত প্রায় দেড় মাস আগে আলমশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুনের ঘটনাটি আপোষ মীমাংসার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আসামী পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়।

গুরুতর আহতরা হলেন- লতিফ মিয়া ছেলে শহীদ (৪০), কাসেম আলীর ছেলে সালেহীন (২৫), হাসু মিয়ার ছেলে অলি ( ৩০), কাছম আলী স্ত্রী আছিয়া আক্তার ( ৬০), মারফত আলীর ছেলে কাসেম (৩২), মইজুদ্দিনের ছেলে তারু (৬০), আব্দুলের ছেলে সম্রাট (৩০)। অন্যরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায় ,গত সাত বছর আগে আমলশ্রী গ্রামের ফারুখ, বিল্লাল ও কামরুলসহ পাঁচ গোত্র জিলদার মিয়ার পক্ষের সাথে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে জিলদার মিয়ার ছেলে বিভেক নিহত হয়। এ ঘটনায় ওই সময় নিহতের পরিবার প্রতিপক্ষের ৭৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এ ঘটনাটি আপোষ মীমাংসা করতে স্থানীয় লোকজন উদ্যোগ নেন। পরে গত দেড় মাস আগে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় নিহতের পরিবারকে আসামীর পক্ষ দশ লক্ষ টাকা জরিমানার দিবেন। পাঁচ গোত্রের মধ্যে একটি গোত্রের প্রধান ইউপি সদস্য ফারুক মিয়া সবাইকে নিয়ে টাকা বাদী পক্ষকে টাকা দিয়ে পরিশোধ করতে চান।
কিন্তু অপর গোত্রের প্রধান বিল্লাল মিয়া টাকা পরিশোধ করতে অস্বীকার করেন। তিনি আলাদাভাবে টাকা পরিশোধ সহ বিষয়টি আপোষ মীমাংসার কথা বলেন। এ নিয়ে শুক্রবার ১২সেপ্টেম্বর বিকালে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে হয়। এ সময় বিল্লাল মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে।

ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, বিবেক হত্যার প্রধান আসামি হলাম আমি।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় লোকজন দেড় মাস আগে মীমাংসা করেন। আমাদের ৫ গুষ্টির আসামিপক্ষের লোকজনকে দশ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। এ টাকা নিহতের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত হয়। টাকা পরিশোধ করার জন্য বারবার আমরা চেষ্টা করে ব্যর্থ হই। বিল্লাল, কামরুল সহ তারা টাকা দিতে অস্বীকার করেন। তবে আজকের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মারামারি হয়েছে।

বিল্লাল মিয়া বলেন, আমরা জরিমানা টাকা একজনের কাছে জমা রেখেছিলাম নিহতের পরিবারের কাছে টাকাটা দিতে। আপোষ মীমাংসার জরিমানার টাকা হত্যা মামলার প্রধান আসামি ফারুকের কাছে না দেওয়ায় আমাদের লোকজনের উপর এ হামলা করেছে। এতে আমাদের পক্ষের ২৫টি ঘর ভাংচুর ও লুটপাট করেছে তারা ফারুক মেম্বারসহ তার লোকজন মিলে।

নাম প্রকাশ অনিচ্ছুক আপোষ মীমাংসার সালিশি বৈঠকের একজন মাতুব্বর বলেন, আসামী পক্ষ ও বাদী পক্ষকে নিয়ে সালীশী বৈঠকে ১০ লক্ষ টাকার বিনিময়ে বিবেক খুনের ঘটনাটি মীমাংসা হয়। এ দশ লক্ষ টাকা নিহতের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ্ বলেন, আলমশ্রী গ্রামের দ’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগের পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com