শিরোনাম :
মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আল্লু অর্জুনের জন‌্য প্রস্তুত হচ্ছেন রাশমিকা

আল্লু অর্জুনের জন‌্য প্রস্তুত হচ্ছেন রাশমিকা

বিনোদন ডেস্ক :

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ‘স্টাইলিশ স্টার’ হিসেবে পরিচিত এই তারকা। নাচের জন‌্য বিশেষ খ‌্যাতি রয়েছে এই অভিনেতার। এ কথা কারো অজানা নয়।

আল্লুর অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারও নাচের দক্ষতা কম নয়। নাচে দারুণ পারদর্শি আল্লুর জন‌্য নিজেকে আরো প্রস্তুত করছেন রাশমিকা। সিনেমাটিতে একটি গানে পারফর্ম করবেন তারা।

একটি সূত্র গালতে ডটকমে বলেন, ‘‘নাচের ক্লাসে ভর্তি হয়েছেন রাশমিকা। নিয়মিত ক্লাস করছেন তিনি। দক্ষ একজন নাচের শিক্ষকের কাছে নাচের বিশেষ ট্রেইনিং নেবেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার শুটিং সেটে যোগ দেওয়ার আগে নাচের দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।’’

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগির এ গানের দৃশ‌্যধারণের কাজ শুরু হবে। রাশমিকাও নাচে পারদর্শি, তা ‘সারিলেরু নীকেবারু’ ও ‘ভীষ্মা’ সিনেমায় দেখিয়েছিন তিনি। এখন দেখার বিষয় আল্লু অর্জুনের সঙ্গে কতটা পারফর্ম করতে পারেন এই অভিনেত্রী।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ‌্যের সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com