যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জে বিজিবির অভিযান, ভারতীয় মাদক জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযান, ভারতীয় মাদক জব্দ

মো: আলি আহমেদ জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৫ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত বিওপিগুলো থেকে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গাঁজা, ইস্কফ সিরাপ, বাংলা মদসহ বাইসাইকেল জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার দিবাগত রাতে এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

 

এর আগে হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ একটি বাইসাইকেল জব্দ করে।

এছাড়াও চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে চার কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এসব অভিযানে চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারের ভয়ে মালামাল ফেলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

অন্যদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান বাজার নামক এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের বিষয়ে তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর মাদকবিরোধী অভিযানগুলো এই দায়িত্বেরই অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।

 

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একইসঙ্গে চোরাচালানের চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com