যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণপিটুনি

নারায়ণগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণপিটুনি

নারায়ণগঞ্জপ্রতিনিধি,
বুধবার রাত পৌনে ৯টার দিকে মাদ্রাসার সামনে এলাকাবাসীর ভিড় জমে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের ‘জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ওই মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে শিক্ষক সাইফুল ইসলাম (২৭) ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। ঘটনার পর ওই ছাত্র মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানকে ঘটনাটি জানালে তিনি কাউকে না বলার জন্য ভয় দেখান। বুধবার (৮ অক্টোবর) বিষয়টি এলাকায় জানাজানি হলে রাত পৌনে ৯টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও অধ্যক্ষ মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত এখানে আসি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাতে পারব। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com