শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে ১০ কলেজে পাস করেনি কেউ

নাটোরে ১০ কলেজে পাস করেনি কেউ

নাটোর জেলা প্রতিনিধি

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নাটোরে দশটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় জেলার আবুল খায়ের কলেজ ও পাইকপাড়া কলেজ থেকে ৭ জন করে পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য হয়েছে। এম রুহুল কুদ্দুস তালুকদার কলেজ ও ইয়াসিনপুর কলেজের তিনজন পরীক্ষার্থীর মধ্যে ২ জন করে এবং পীরগঞ্জ আদর্শ কলেজ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

এছাড়া মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৫ জন, গুরুদাসপুর উপজেলার বৃ-কাশো কলেজ থেকে ১৫ জন, সড়কুটিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, তমালতলা মহিলা কলেজের ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য হয়েছেন। বড়াইগ্রাম মহিলা কলেজের ৭ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও তাদের কেউই পরীক্ষায় অংশ নেয়নি। ফলে, তারাও শতভাগ অকৃতকার্যের তালিকায় যুক্ত হয়েছেন।

অপরদিকে সিংড়া উপজেলার বিয়াম অ্যান্ড ল্যাবরেটরি স্কুল কলেজ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের খেতাব অর্জন করে।

 

মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজাদুল আলম বলেন, ছেলে-মেয়েরা আর্থিক প্রয়োজনে বিভিন্ন কাজ করায় নিয়মিত ক্লাস করতে পারেন নি। শিক্ষার্থীদের ক্লাসে আনতে আমরা বাড়ি-বাড়ি পর্যন্ত গিয়েছি। তাতেও কাজ হয়নি। তাছাড়া, শিক্ষকদের বেতন না থাকায় তারাও সবাই নিয়মিত আসেন না।

এ বিষয়ে সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল বলেন, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হবে। উপযুক্ত জবাব দিতে না পারলে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com