শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়া ৩ জনকে কুপিয়ে জখম, মারা যাওয়ার গুজবে অগ্নিসংযোগ-লুটপাট

বগুড়া ৩ জনকে কুপিয়ে জখম, মারা যাওয়ার গুজবে অগ্নিসংযোগ-লুটপাট

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় মাদক কারবার ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পরে আহতদের মধ্যে দুজন মারা গেছেন, এমন গুজবে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সান্ধার পট্টি এলাকার রবিন (২৫)। বাকি দুইজনের বাড়িও সান্ধার পট্টি এলাকায় তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্ধার পট্টি এলাকার মধ্যে মাদক কারবার ও আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে নারুলী এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্ধার পট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এর কিছুক্ষণ পরই আহতদের মধ্যে দুজন মারা গেছেন-এমন গুজব ছড়িয়ে পড়লে সান্ধার পট্টি এলাকার প্রায় শতাধিক মানুষ দেশিয় অস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর, চারটি বাড়ির প্রায় ২০ ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট এবং সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com