শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে একজনের আমৃত্যু কারাদন্ড

ফরিদপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে একজনের আমৃত্যু কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২১) ধর্ষণের দায়ে আসামি মোঃ ইসমাইল শেখকে (৪৭) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশও দেয়া হয়েছে। যা আদায় করে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

আসামি মোঃ ইসমাইল শেখ ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিত প্রতিবন্ধী কিশোরী পাগলের ন্যায় স্থানীয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। সে অবিবাহিত ছিল। ২০২৩ সালের ১৩ এপ্রিল মেয়েটির শারীরিক গঠন দেখে পরিবারের সন্দেহ হয়। এরপর মেয়েকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় মেয়েটি গর্ভবর্তী। পরে খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন একই এলাকার ইসমাইল শেখ প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেছিল। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী মা ২০২৩ সালে ৯ জুন ইসমাইল শেখকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন। ঐ মামলায় ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহরিয়ার হোসেন দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’ এই রায়ে সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com