মোঃ আক্তারুজ্জামান
গত ০১/১১/২৬ ইং তারিখে লক্ষ্মীপুর, রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নে কেথুড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী খাদিজাতুল কোবরা,নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্যেশ্য বের হয়ে আর বাড়ি ফিরে নাই | বিকেল ৪ টার দিকে ঐ মেয়ের বাবা মোঃ আল আমিন,কেথুড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা,এর নিকট থেকে যানতে পারেন, এবং খাদিজাতুল কোবরার বান্ধবীদের কাছ থেকে যানা যায়,ঐ দিন খাদিজাতুল কোবরা ঐ দিন মাদ্রাসায় আসে নাই, ধারণা করা হচ্ছে যে বাড়ি থেকে মাদ্রাসার মধ্য স্থানে হুইতে খাদিজাতুল কোবরা নিখোঁজ হয়েছেন । খাদিজাতুল কোবরার বাবা মোঃ আল আমিন তাহার আত্নীয় স্বজনের বাড়িতে ও খোঁজ নিয়ে নিরুপায় হয়ে, রামগঞ্জ থানা একটি সাধারণ ডায়রি করেন, ডায়রি নং ৫৭৭ তদন্ত অফিসার এস আই সঞ্জয় রায়, সরজমিনে গিয়ে যানা যায়,ঐ দিন সন্ধ্যা বেলা তদন্ত অফিসার এস আই সঞ্জয় রায় কয়েক জন পুলিশ কনস্টেবল নিয়ে,কেথুড়ি মাদ্রাসা ও মেয়ের নিজ বাড়িতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আরো পদক্ষেপ গ্রহণ হবে বলে তদন্ত অফিসার এস আই সঞ্জয় রায় প্রতিনিধি কে জানান। এই দিকে মেয়ের বাবা আল আমিন, মেয়ে কে হারিয়ে পাগল পারা হয়ে,১৩/১১/২৬ ইং তারিখ রোজ শুক্রবার বেলা তিনটার দিকে রামগঞ্জ থানার সামনে মানববন্ধন করেছেন,এই সময় বক্তব্য রাখছেন, সাবেক কেথুড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রধান শিক্ষক ,মমিনুলহক । এবং বক্তব্য রাখেন রামগঞ্জ মডেল কলেজের প্রভাষক জনাব। তাদের দাবি অতিদ্রুত ভিডিওতে খাদিজাতুল কোবরা নিখোঁজ ঘটনা উন্মোচন করে একজন অসহায় পিতার বুকে ফিরিয়ে দেওয়া হোক।