দীপক শর্মা
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী উপজেলার খলিশাকুড়ি ঝলঝলি-এগারো মাইল এলাকায় নিলামে বরাদ্দ পাওয়া ১০টি গাছের বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠেছে নিলামগ্রহীতা মো.
রমজান আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়দের বাধার মুখে কাটা গাছগুলো জব্দ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
অভিযোগ রয়েছে, বরাদ্দ পাওয়া ১০টি গাছ কেটে নেওয়ার পর একই নিলামের সিরিয়াল ব্যবহার করে অতিরিক্ত গাছ কাটা হচ্ছিল।
! তবে অভিযোগ অস্বীকার করে নিলামগ্রহীতা রমজান আলী দাবি করেন, নিলামে পাওয়া গাছই তিনি কাটছেন।
সরকারি সম্পদ রক্ষায় ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।