শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক গ্রেফতার

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ মো. নজমুল ইসলাম শামীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
গ্রেফতার নজমুল ইসলাম শামীম (৪০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভার গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

 

তিনি জানান, শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com