শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: এ কে আজাদ

দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক:
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই সংগ্রাম থামবে না।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’: যৌথ প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ।

এ কে আজাদ বলেন, যখন প্রথম আলোতে আগুন দেওয়া হয়, তখনই তিনি বুঝে গিয়েছিলেন পরবর্তী হামলার লক্ষ্য হবে ডেইলি স্টার। সে আশঙ্কা থেকেই তিনি সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বারবার অনুরোধ জানান, যেন ডেইলি স্টারের সামনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। সাহায্য যখন এসেছে, তখন সব শেষ হয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সামনে থাকা অবস্থায় কম্পিউটার, চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ কেউ কোনো প্রতিবাদ করেনি। এই নীরবতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ডেইলি স্টার ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিকদের প্রসঙ্গ তুলে ধরে নোয়াব সভাপতি বলেন, তিনি যখন মাহফুজ আনামকে জিজ্ঞেস করেন, তখন জানতে পারেন ২৮ থেকে ২৯ জন সাংবাদিক ভেতরে আটকে পড়েছিলেন। মাত্র ১৫ মিনিট আগুন আরও জ্বললে ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে অনেক সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারত। বিষয়টি কল্পনা করলেই গা শিউরে ওঠে।

 

আবেগাপ্লুত কণ্ঠে এ কে আজাদ বলেন, সাংবাদিকদের এভাবে মারা যেতে দেওয়া যায় না এবং ভয় দেখিয়ে সংবাদমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করার চেষ্টা।

আগামী দিনের কর্মসূচির কথাও জানান নোয়াব সভাপতি। তিনি বলেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশের সাংবাদিকদের নিয়ে একটি মহাসম্মেলন আয়োজন করা হবে। সেই মহাসম্মেলন থেকেই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। যারা প্রথম আলোতে আগুন দিয়েছে, যারা ডেইলি স্টারে আগুন দিয়েছে এবং অতীতেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে—তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজের এই সংগ্রাম চলবে। মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না বলেও তিনি ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com