1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামের এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে নির্জন স্থানে ফেলে রেখে তার সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন হাসিনা বেগম। তিনি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন হাসিনা বেগম। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই ভ্যানে ওঠেন। কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় তার মেয়ে ভ্যান থেকে নেমে যান।

এরপর বাড়ির পথে সাতভাগিয়া মুন্সিবাড়ি-সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে আসা ৪-৫ জন ব্যক্তি তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোর করে গাড়িতে তুলে নেন। পরে গাড়ির ভেতরে তার চোখ বেঁধে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, মাইক্রোবাসটি শিবচরের পাঁচ্চরের দিকে যাওয়ার সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানার রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। এ সময় তার কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়ি ফেরেন হাসিনা বেগম। স্বজনদের সঙ্গে আলোচনা করে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..