1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কলাবাগান এলাকার একটি বাসা মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে সোমবার রাতে মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে সোমবার রাতে মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়।

মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পরিদর্শক ইব্রাহিম সোহেল বলেন, যুবদলের নেতা–কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। কলাবাগান থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জা আনোয়ারকে আটকের তথ্য জানিয়ে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। সেখানে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তাকে আটক করতে দেখা যায়। ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, মির্জা আনোয়ারকে আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

ভিডিওতে যুবদল নেতাকর্মীদের আটক ব্যক্তিকে মারধর না করার নির্দেশও দেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’

এ সময় মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..