1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৃথক ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এদিন ভোর রাতে মহাসড়কের উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার লাটিমী ও কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার নামক স্থানে বিশাল আকৃতির গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো সরিয়ে নেয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান ও মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি নিরঞ্জন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মেহেদি হাসান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গাংরা, লাটিমী ও নোয়াবাজার এলাকায় গিয়ে গাছগুলো অপসারণ করা হয়েছে। গাছগুলোর বেশির ভাগ অংশ কাটা থাকায় যেকোনো সময় সড়কে ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারত। এ সময় চট্টগ্রামমুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন সাংবাদিকদের বলেন, থানা এলাকার মহাসড়কের ৩টি স্থানে গাছের বেশির ভাগ অংশ কেটে রাখা হয়েছিল। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে অথবা সংঘবদ্ধ ডাকাতদল এমনটি করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..