শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহবাগ থেকে শুরু ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শাহবাগ থেকে শুরু ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিবেদক
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে চতুর্থ দিনের মতো শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে।

জানা যায়, ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দশটি পিকআপ ভ্যানে মার্চ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এছাড়া পদযাত্রায় সাধারণ শিক্ষার্থী-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এসময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতাদের বিভিন্ন স্লোগান দিতে শোন যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলোঃ

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com