কক্সবাজার প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার “সাঙ্গু ও মাতামুহুরি নদীর অববাহিকা পুনরুদ্ধারের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা “– শীর্ষক প্রকল্পের ওপর দিন ব্যাপী এক কর্মশালা সম্পন্ন হয়েছে ।
৩জুন বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিয়াম মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবির বিন আনোয়ার, মাননীয় সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়।
পার্বত্য বান্দরবানের বহমান নদী গুলোর মধ্যে রয়েছে সাংঙু ও মাতামুহুরী ঐতিয্যবাহী এই নদী ।
এই অবহেলিত সাঙ্গু নদীর বিষয়ে উপর স্থানীয় ভাবে বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসলাম বেবী ,
মাতামুহুরি নদীর বিষয়কে কেন্দ্র করে লামা ও আলীকদম নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে উপস্হাপনা করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল । উক্ত সেমিনারে এই সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ,কক্সবাজার ও বান্দরবানের এক্সসিএন ,কক্সবাজার জেলা আওযামীলীগের সভাপতি ,নদী সমিক্ষা প্রকল্পের কর্ম কর্তা
লামা পৌর মেয়র জহিরুল ইসলাম সহ সরকারী বেসরকারী অর্ধ শত উর্ধতন কর্ম কর্তা ও জনপ্রনিধি এবং সচেতন ব্যাক্তিরা প্রমূখ
Leave a Reply