1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

রিজার্ভ চুরি মামলা: এক দশকের তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র প্রস্তুত অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত
৫১

অর্থ-বানিজ্য

প্রায় এক দশক তদন্তের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি পরামর্শের জন্য গেলো এপ্রিল মাসে অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। খসড়া অভিযোগপত্রে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। ১০ হাজার পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে উঠে এসেছে বিস্তারিত তথ্য।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে এ বিপুল অর্থ হাতিয়ে নেয়।

ঘটনার ৩৯ দিন পর রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকেই মামলাটির তদন্ত করছে সিআইডি। গত ১ এপ্রিল খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে সিআইডি।

খসড়া অভিযোগপত্রে দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, উত্তর কোরিয়ার ২, চীনের ৩, শ্রীলঙ্কার ৮, জাপানের ১, ভারতের ৪ এবং বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।
রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রায় ৮০ ভাগ কাজ শেষ করা হয়েছে। এর আইনি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। চুরি হওয়া অর্থের ৩৪ দশমিক ৬ বিলিয়ন ডলার দেশে ফিরে আনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরইমধ্যে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..