1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে শিক্ষক, সশস্ত্রবাহিনী ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বার্তা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

শিক্ষকদের ঐক্য ও সমবায়ী চেতনা, সশস্ত্রবাহিনীর শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড়ের বোদায় শিক্ষক-কর্মচারীদের সমবায়ী সংগঠনের বার্ষিক সাধারণ সভা, সশস্ত্রবাহিনী দিবসের আলোচনা সভা এবং পাথরাজ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০২৫-২০২৬ অর্থবছরের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলার সব শিক্ষককে এই কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত। এটি শিক্ষকদের প্রাণ, এটিই তাঁদের শক্তি। শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে। কারণ, শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কালবের ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোতালেব। বিশেষ অতিথি ছিলেন কালবের ট্রেজারার মো. জিল্লুর রহমান, পরিচালক (ক অঞ্চল) মো. রেজাউল করিম লিটন, পঞ্চগড় জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং বোদা উপজেলা সমবায় কর্মকর্তা এ.এফ.এম. জাকির হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনটির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তোজাম্মেল হক।

পরে ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কেন্দ্রীয় কমিটির পঞ্চগড় জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল সেনাবাহিনীর কণ্ঠ থেকে। দেশের স্বাধীনতা অর্জনে বাঙালি সেনা বীরদের ভূমিকা ছিল অগ্রগণ্য।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, একজন সেনাসদস্যের মধ্যে শৃঙ্খলা, বিনয় ও পরিমার্জিত আচরণের যে গুণাবলি বিদ্যমান, তা সাধারণ মানুষের কাছেও অনুকরণীয়। তাঁদের এই গুণাবলি সমাজের অন্যান্য ক্ষেত্রেও অনুসরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)। সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এন্তাজ আলী (অব.)।

এদিকে পাথরাজ সরকারি কলেজের আয়োজনে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন সব পরিচয়, অর্জন ও অবস্থানের ঊর্ধ্বে মানুষ তাঁদের একজন ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। জীবনে বড় হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করাও জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বেগম সেলিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বোদা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদার রহমান জুয়েল, লায়লী বেগম, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..