1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োেগ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

দীপক শর্মা

(টিআরসি) নিয়োেগ অক্টোবর-২০২৬ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রদত্ত বিভিন্ন নির্দেশনা সম্পর্কে অবহিত করেন। তিনি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাই নিশ্চিত করতে নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..