শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বান্দরবান জেলা প্রতিনিধি,

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বান্দরবান শহরের ‘রি সং সং’ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান এই দাবিগুলো তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় ২৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং দীর্ঘ ৩৭ বছর ধরে জেলা পরিষদগুলো অনির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে প্রশাসনিক জবাবদিহিতা হ্রাস পাওয়ায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম চরম আকার ধারণ করেছে। অবিলম্বে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উত্থাপিত উল্লেখযোগ্য দাবিগুলো হলো—

আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণের সুযোগ এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা।
পাহাড়ের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং পুলিশের পরিবর্তে পুনরায় সেনাবাহিনী মোতায়েন করা।
১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা।
ব্রিটিশ আমলের ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০’ এবং ১৯৯৭ সালের ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ বাতিল করে সংবিধানের আলোকে পাহাড় পরিচালনা করা।
সংগঠনটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান আরও বলেন, বর্তমানে পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের কারণে জননিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়ন জরুরি।

তিনি ঘোষণা দেন, এসব দাবিতে আগামীকাল রোববার একযোগে তিন পার্বত্য জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, মো. আবুল কালাম আজাদ, শাহজালাল রানা, মো. আজিজ উল্লাহ ও মোজাম্মেল হক লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com