শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিরাজগজ্ঞ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৩

সিরাজগজ্ঞ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৩

সিরাজগজ্ঞপ্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

আটক তিন ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন উপজেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা ভাঙারি ব্যবসায়ী আব্দুর রউফ।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, উপজেলার কৃষকগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা পরিচালনা করে আসছেন আব্দুর রউফ। গত ৭ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে উপজেলার শাহজাহানপুরে অবস্থিত নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলা হয়। রউফ বাড়ির মূল গেইট খুলে বাইরে এলে ৫-৬ জন অপরিচিত লোককে দেখতে পান তিনি। তারা সবাই ডিবি পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তাঁকে নিয়ে ঘাটিনা রেল সেতুর পূর্বপাশে যান তারা। এ সময় ভেজাল ব্যবসার অভিযোগ এনে তাঁর কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করা হয়। রউফ গ্রেপ্তার আতঙ্কে তাদেরকে রাতেই ১০ হাজার টাকা দেন। পরের দিন সকালে বাকি ৪০ হাজার টাকা নিয়ে ফোনে রউফকে উল্লাপাড়ার রেল স্টেশন এলাকায় আসতে বলেন প্রতারকরা।

রউফ ওই মোবাইল নম্বরের সূত্র ধরে জানতে পারেন তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছেন। পরে তিনি প্রতারকদের ফোন নম্বরসহ থানায় চাঁদাবাজির অভিযোগ করলে পুলিশ উপজেলার শিবপুর গ্রামের ফরজ আলী ছেলে মো. শওকত আলী (৩২), একই গ্রামের তাহের প্রামাণিকের ছেলে আব্দুল হান্নান (৩৮) এবং খোকা প্রামাণিকের ছেলে রাসেলকে (৩৩) গ্রেপ্তার করে।

মামলার বাদী আব্দুর রউফ বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। মামলায় ৬ নম্বর আসামি উপজেলার শিবপুর গ্রামের মৃত হাসান ফকিরের ছেলে খাজার (৪৮) বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। পুলিশ ভুল করে মামলায় তাঁর নাম সংযোজন করেছে বলে জানান আব্দুর রউফ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনামুল হক বলন, ‘ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি মামলায় তিন অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com