যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রামে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

কুড়িগ্রামে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকায় একটি অভিযান চালানো হয়। পাচারকারীরা সীমান্ত দিয়ে শাড়িগুলো এনে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মজুত করে রেখেছিল। বিজিবির টহল দল সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র উদ্ধার করে।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩টি প্যান্টের থান কাপড়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালান রোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com