যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেরপুরে শ্রীবরদীতে উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারী লাশের পরিচয় মিলেছে : পিকআপ জব্দ, ড্রাইভার আটক।

শেরপুরে শ্রীবরদীতে উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারী লাশের পরিচয় মিলেছে : পিকআপ জব্দ, ড্রাইভার আটক।

 

লিয়াকত হোসেন

শেরপুরে শ্রীবরদী উপজেলা শহরের তাতিহাটি এলাকার নয়াপাড়া ঢালিবাড়ী মোড়ে গত বুধবার রাস্তার পাশে পরিত্যাক্ত ট্রাংক থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধারকৃত নারী লাশের পরিচয় সনাক্ত হয়েছে। নিহত মোছা. ডলি আক্তার (৩৬) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের মো. আলাল মিয়ার মেয়ে। পিবিআই জামালপুর জেলার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের পরিচয় শনাক্ত করেছে বলে ৩ এপ্রিল শুক্রবার বিকেলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সামিউল ইসলাম সামি।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় তালাবদ্ধ ট্রাংকে ভিকটিমের লাশ রেখে যাওয়া অজ্ঞাতনামা নীল রং এর পিকআপ গাড়িটি (ঢাকা মেট্রো- ন ১২-২৮০৮) সনাক্ত করে শ্রীবরদীর ভেলুয়া এলাকা হতে শুক্রবার জব্দ করা হয়েছে। একইসাথে উক্ত পিক আপের ড্রাইভার ভেলুয়া গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে মো. আশরাফ আলীকে আটক করে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
এ হত্যাকান্ডের ঘটনায় শ্রীবরদী থানায় ভিকটিমের ভাই মো: শফিকুল ইসলাম ওরফে শফিক মিয়া বাদী হয়ে ২ এপ্রিল বুধবার অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনা জানার সাথে সাথে শেরপুর জেলার পাশাপাশি পিবিআই জামালপুর জেলার বেশ কয়েকটি চৌকস টিম মামলার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম।
ওসি জানিয়েছেন, ইতোমধ্যে রুজুকৃত মামলাটি পিবিআই এর তফসিলভুক্ত হওয়ায় অত্র মামলাটি পিবিআই হেডকোয়ার্টার্স কর্তৃক অধিগ্রহণপূর্বক পিবিআই জামালপুর জেলা কর্তৃক তদন্তের আদেশ গৃহীত হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সামিউল ইসলাম সামি জানান, হত্যার রহস্য উদঘাটন ও মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতার করতে পিবিআই জামালপুর এর একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে একটি পিকআপে করে আনা প্লেইনশীটের তৈরী বড় ট্রাংক তালাবদ্ধ অবস্থায় শ্রীবরদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের তাতিহাটি পশ্চিম নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড় পাকা রাস্তার ওপর স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শ্রীবরদী থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌছে ট্রাংক খুলে তোশকে মোড়ানো হাত-পা বাধা একজন অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com