যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে, নিহত ১

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে, নিহত ১

কুমিল্লা জেলা প্রতিনিধি,

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে জলাশয়ে পড়ে যায়। একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। উদ্ধারকাজ কিছুটা বিঘ্ন ঘটতে পারে। পরে বিস্তারিত জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com