শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবার ভিন্ন আঙিনায় সাকিব

এবার ভিন্ন আঙিনায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক :
ব্যাট-বল হাতে ক্রিকেট বিশ্বকে মন্ত্রমুগ্ধ করা সাকিব আল হাসান এবার হাজির হচ্ছেন নতুন ভূমিকায়। যেখানে নেই কোনো রান, উইকেট কিংবা স্কোরবোর্ডের হিসাব-নিকাশ; আছে শুধু খবর, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আর বৈশ্বিক কনটেন্টের এক বিস্তৃত দুনিয়া।

ভিন্ন আঙিনায় ‘বিয়ন্ড বাংলা’ দিয়ে নতুন যাত্রা শুরু করছেন এই অলরাউন্ডার। বাইশ গজের ক্রিকেটে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সাকিব মাঠের বাইরের জগতেও সময়ের পালাবদলের সঙ্গে সঙ্গে নিজেকে নিত্যনতুন পরিচয়ে মেলে ধরেছেন।

সেই ধারাবাহিকতাতেই এবার ‘প্রকাশক’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেশসেরা এই অলরাউন্ডার। বর্তমানে রাজনৈতিক কারণে দেশে আসতে না পারা সাকিব যুক্তরাষ্ট্রে বসেই এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগিরই যাত্রা শুরু করবে এই প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: ‘আইপিএলকে ক্রিকেটের চেয়ে সিনেমা বেশি মনে হয়’
‘বিয়ন্ড বাংলা’ হবে একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম, যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশিত হবে। যদিও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে, তবে আন্তর্জাতিক পাঠকের কথা মাথায় রেখে ইংরেজি কনটেন্টও থাকবে সমান গুরুত্বে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সাকিব নিজেই সরাসরি তত্ত্বাবধান করবেন এর কার্যক্রম।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু লিখিত সংবাদ নয়, ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন সব ধরনের খবরই গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

তাই বলাই যায় একজন ক্রীড়াবিদ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সাকিব এবার গণমাধ্যমে প্রবেশ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com