শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে র‌্যাবের বিশেষ অভিযানে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা চক্রের সক্রিয় এক সদস্য গ্রেফতার হয়েছে। তার নাম মোঃ জাকিরুল ইসলাম (১৯)। রবিবার (২৬ এপ্রিল) ভোরে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর মুসলিম পাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ বিকাশের স্টেটমেন্ট ও ভুয়া প্রশ্নপত্র দেওয়ার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি প্রতারক চক্র চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরী করে অনলাইনে প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে। এর ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য মোঃ জাকিরুল ইসলাম (১৯), জেলা-টাঙ্গাইল এর অবস্থান নিশ্চিত হয়।

এরই প্রেক্ষিতে রোববার (২৬ এপ্রিল) ভোরে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর মুসলিম পাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির র‌্যাবের পক্ষ হতে প্রশ্নপত্র ফাঁসের মতো গুজব বা প্রলোভনে নিজেদের সম্পৃক্ত না করার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের কোনো তথ্য বা সন্দেহভাজন কর্মকান্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com