যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুরে ৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ২

রংপুরে ৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ২

রংপুর জেলা প্রতিনিধি,

রংপুরে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে তাদের দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে রংপুর নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব জলকরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার হানিফ (৪০) ও শাহীন (৩৫)।

 

অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকট তৈরির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পূর্ব জলকরিয়া এলাকার দুটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়। এসময় হানিফের বাড়ি থেকে প্রায় ২০০ লিটার এবং শাহীনের বাড়ি থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই অভিযুক্তকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছেন, উদ্ধারকৃত তেল তাদের নয়। শাওন ও সাহেব নামের দুজন ব্যবসায়ী এই তেলগুলো তাদের বাড়িতে সংরক্ষণের জন্য রেখেছিলেন দাবী করেছেন তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কালোবাজারি ও অবৈধ মজুত রোধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com