টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইলে র্যাব-১৪,সিপিসি-৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৬৫ পিস নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২১ এপ্রিল-২০২৬ বিকেল আনুমানিক ৪ টা ৫ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৪,টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী “ন্যাশনাল ট্রাভেলস”নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন ওরফে স্বপন (৩৫) কে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী,তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪,সিপিসি-৩ জানিয়েছে,মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply