তাহের আহমেদ- জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে বিএনপির উপজেলা আহ্বায়ককে দাওয়াত না দেওয়াকে “ভুল” হিসেবে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনউদ্দিন আলমগীর।
গত ২৩ মে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের এক পযার্য়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন অনুষ্ঠানে কেন আমন্ত্রণ পান না এক সংবাদকর্মী জানতে চান, এবং আজকের অনুষ্ঠানের সিডিউলে শফিকুর রহমানের নাম ছিল কি না? এ প্রশ্নকে কেন্দ্র করে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা শুরু হয়।
এ ঘটনায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগও ওঠে বিএনপির নেতাদের বিরুদ্ধে, যা এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক। তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন, যা উপস্থিতদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরি এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।
এ প্রসঙ্গে সোমবার সকালে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে চা চক্রে বসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর দুঃখ প্রকাশ করে বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ককে দাওয়াত না দেওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়াও তিনি আরও বলেন, ওইদিন অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য আমি দায়ী নই। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত ছিলাম। কিন্তু তাৎক্ষণিক মুহূর্তে কিছু বিএনপি নেতাকর্মীর আচরণের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সরকারি অনুষ্ঠানে এধরণের পরিস্থিতি সৃষ্টিতে আমি বিব্রতবোধ করেছি। ভবিষ্যতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সরকারি সকল কার্যক্রম আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
Leave a Reply