মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের শুদ্ধচার ও নৈতিকতায় উদ্ধুদ্ধকরন কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টারর দিকে উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিস কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় নকলনবীশ আমিনুর রাসেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিংগাইর অফিসের সাব-রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্বে)মোছা. মাহমুদা খাতুন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার বরাঙ্গাইল সাব-রেজিস্ট্রার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঘিওরের সাব-রেজিষ্ট্রার শর্মিলী আহমেদ সম্পা,হরিরামপুরের সাব-রেজিষ্ট্রার শারমিন সুলতানা প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা সভাপতি আউয়াল শরীফ খোকন, অফিস সহকারী দেওয়ান নাজমুল হাসান ফাহিম, আনোয়ার হোসেন ও মুহ. মিজানুর রহমানসহ সকল দলিল লেখক ও নকল নবীশকারকগন।
Leave a Reply