1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত
২৭

নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৪৮ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল সোমবার (৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, পাঁচটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬ বাস, তিনটি ট্রাক, ২৩ কাভার্ডভ্যান, ৭৬ সিএনজি ও ১৩১ মোটরসাইকেলসহ মোট ২৯৭ মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ বাস, ১০ ট্রাক, ১৫ কাভার্ডভ্যান, ১৩ সিএনজি ও ৬৮ মোটরসাইকেলসহ মোট ১৭৪ মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, তিনটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৮ সিএনজি ও ৪১ মোটরসাইকেলসহ মোট ১১৪ মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ বাস, আট ট্রাক, ১৯ কাভার্ডভ্যান, ৬১ সিএনজি, ১৮৫ মোটরসাইকেলসহ মোট ৩৪৮ মামলা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ বাস, একটি ট্রাক, দুই কাভার্ডভ্যান, ১৩ সিএনজি ও ১২ মোটরসাইকেলসহ মোট ৮০ মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ বাস, আট কাভার্ডভ্যান, ৩১ সিএনজি ও ৮৯ মোটরসাইকেলসহ মোট ২২১ মামলা হয়েছে।

এছাড়াও অভিযানে মোট ৪২৫ গাড়ি ডাম্পিং ও ২৩৭ গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিকশৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..