যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা প্রতিনিধি
ফাইল ছবি

যশোরের চৌগাছায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির বাড়ির পাশের একটি গর্তে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
মিরাজুল ইসলাম উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে।

মিরাজুলের চাচা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ভাই পুরাতন ভিটা ছেড়ে নতুন জায়গায় বাড়ি করছেন। সেই জমির একপাশ থেকে মাটি কেটে ঘর ও উঠানে মাটি দেয়ায় সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতের বৃষ্টিতে সে গর্তে পানি জমেছে। বুধবার সকালে শিশুটি খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে সেই গর্তে পড়ে যায়।

তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ওই গর্তে জমে থাকা পানিতে তাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মেম্বার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে গিয়ে দেখি শিশুটিকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com