1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

আড়াইহাজারে সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পুলিশকে ধাওয়া, পালিয়ে বাঁচলেন এএসআই-কনস্টেবল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত
৩০

আড়াইহাজার সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কোট (লগো সংবলিত বিশেষ জ্যাকেট) ছিনিয়ে নেওয়া হয়। পরে একটি নিজেদের রক্ষায় নিরাপদ দূরত্বে সরে যান পুলিশ সদস্যরা।

সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে লুট হওয়া বেশির ভাগ সরঞ্জাম উদ্ধারের তথ্য জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানা এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল সাইফুল ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে যাচ্ছিলেন। এসময় বালিয়াপাড়া বাজার এলাকায় যাওয়ার পথে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেন।

একপর্যায়ে পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় পুলিশ হামলাকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী খেলার মাঠে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখানে খেলতে থাকা কিছু তরুণ পুলিশদের আশ্রয় দিলে হামলাকারীরা পিছু নেয়।

এদিকে এই খবর পেয়ে থানার ওসি তদন্ত রিপন কুমার ও জহিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও পুলিশের ব্যবহৃত একটি জ্যাকেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের সহযোগী দুই নারীকে আটক করা হয়। তারা হামলাকারী সামা ও সাহাদাতের স্ত্রী বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, অভিযানে যাওয়ার পথে চিহিৃত মাদক কারবারিরা পুলিশের কাছ থেকে সরঞ্জাম ছিনিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ছিনিয়ে নেওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। তাছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শনাক্তে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..