1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত
২৭

বিনোদন ডেস্ক:

স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে অভিনেতা মোশাররফ করিম। ফাইল ছবি।

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতার জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। মঙ্গলবার (১৬ জুন) সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।

জানা যায়, আজ প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে জাওয়াদ লিখেন, কলকাতায় অভিনেতা মোশারফ করিমের উপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রী সহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে গালিগালাজ করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশারফ করিমের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

এদিকে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..