শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন নায়িকা , ফেঁসে যাচ্ছেন পরীমনি, পুলিশের

জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন নায়িকা , ফেঁসে যাচ্ছেন পরীমনি, পুলিশের

বিনোদন প্রতিবেদক :
টক অব দ্যা টাউন চিত্রনায়িকা পরীমনি। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবখানেই আলোচনা-সমালোচনার ঝড়। পরীমনিকাণ্ডে এরই মধ্যে প্রধান আসামিসহ পাঁচজনকে আইনের আওতায় এনেছে পুলিশ। তবে পরীমনির বিরুদ্ধেও ক্লাবে ভাঙচুরের অভিযোগে একটি জিডি করা হয়।
বুধবার রাজধানীর গুলশান থানায় পরীমনির বিরুদ্ধে এই জিডি করে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

ঢাকা বোট ক্লাবে পরীমনিকাণ্ডের পর আরো কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নিয়ম ভেঙে কয়েকটি সোশ্যাল ক্লাবে মাঝরাতে এই নায়িকার যাতায়াত ও মদ্যপানের খোঁজখবর করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এখানে শেষ নয় প্রয়োজনে পরীমনি জিজ্ঞাসা করা হবে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) একে এম হাফিজ আক্তার। রাজধানীর মিন্টো রোডে ডিবির মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অল কমিউনিটি ক্লাবের ঘটনায় তদন্ত চলছে। প্রয়োজনে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৮ই জুন ঢাকা বোট ক্লাবে গেলে সেখানে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এই ঘটনায় গত সোমবার ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি। মামলার পর পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com