যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে কাল সমাবেশ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে কাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম।

আগামীকাল শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর আবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতলে আসেন খালেদা জিয়া। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২৬ দিন পর ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলাশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

এরপর গত ১৩ নভেম্বর ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন থেকে খালেদা জিয়াকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। এরপর থেকেই তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্তও দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com