শিরোনাম :
সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকারই সবচেয়ে বড় ডাকাত: মান্না

সরকারই সবচেয়ে বড় ডাকাত: মান্না

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: সরকারকেই দেশের সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ডাকাত এই সরকার। ১০ কোটি মানুষের ভোট ডাকাতি করেছে। এই ডাকাতকে আগে সরাতে হবে। সরকার বদলালে রাষ্ট্র বদলাবে। সরকার যদি ভোট ডাকাতি করে, কী বলবেন, কাকে বলবেন?

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ‘নিরাপদ সড়ক বাস্তবায়নে রাষ্ট্রব্যবস্থার মেরামত চাই’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে এই সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।

সেমিনারে সভাপতির বক্তব্যে মান্না বলেন, সরকারের লজ্জাও করে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলের প্রার্থী মাত্র ১২ ভোট পান। সেখানে শেখ হাসিনা আবার বলেন, বারবার ভোট দিয়ে নির্বাচন করায় জনগণকে ধন্যবাদ। দেশের যিনি প্রধান, তিনিই যদি এরকম করেন মন্ত্রীদের অবস্থা নিয়ে আর কী বলব!

তিনি আরও বলেন, কোনো ভুগিচুগি চলবে না। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। লকডাউন দিয়ে চারদিক দমন করা যাবে না।

সেমিনারে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার বলেন, রাষ্ট্রব্যবস্থার মেরামত নয়, বরং পরিবর্তন দরকার। ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন আমরা মেনে নেইনি। পরবর্তী সময়ে গভীর রাতের নির্বাচনও মানিনি। এই সরকারকে হটাতে হবে।

নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন— এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এর বিকল্প কিছু নেই।

দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবদুল মাবুদ বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা মেরামতের অযোগ্য। পরিবর্তন দরকার।

আরেক প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম বলেন, সড়ক নিরাপদ করতে হবে। এজন্য সরকারকে হটাতে হবে।

বিজ্ঞাপন
সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, বর্তমান বড় অর্থনীতি হচ্ছে বখরা ও দুভোর্গের অর্থনীতি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিম সোহরাব ও শহীদুল ইসলাম আপন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com