1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে নির্দিষ্ট গলিতে ঢুকলে পুলিশের ওপর হামলা করত ‌পাটালি গ্রুপ: র‍্যাব

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৬৩

নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদপুরে ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন পাটালি গ্রুপের সদস্যরা। কিছু নির্দিষ্ট গলিতে ঢুকলে তারা পুলিশের ওপরেও হামলা করত।
গ্যাংয়ের নেতৃত্বে দেয়া সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেপ্তারের পর রোববার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

সংস্থাটি জানায়, শনিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারীচক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পরে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুরের বছিলা, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মূলহোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করে।

গত বছরের ১৫ মে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে আটজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেপ্তারও হয় পাটালি গ্রুপের বেশ কয়েকজন। পরবর্তীতে জামিনে বেরিয়ে ফের বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোডসহ মোহাম্মদপুরের অধিকাংশ এলাকায় অপরাধ করে আসছিলো গ্রুপটি।

পাটালি গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় দীর্ঘ, সময় ধরে মোহাম্মদপুরে ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তারা। রায়েরবাজারে পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠসহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটা গলি আছে যেখানে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে কাজ করছে বলে জানায় সংস্থাটি।

মোহাম্মদপুরকে সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..