1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত
৪৫

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ।

সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সোলায়মান।

সভায় গ্যাসের স্বল্পতা, গ্যাসের চাপ কম থাকা এবং গ্রাহকসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ গ্রাহক ও সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ গ্যাস সরবরাহ পরিস্থিতি ও সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

গ্রাহকসেবা বিষয়ে উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের হোমনা উপজেলায় নিরবচ্ছিন্ন ও যথাযথ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএলকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের পক্ষে বক্তব্য রাখেন হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার।

সভায় কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশা, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ ও ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্তসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..