শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ চলচ্চিত্র প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন

প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক :
শোবিজ অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। আজ (শুক্রবার) বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৯টা ১৬ মিনিটে শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এফডিসিতে এখনও ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারকাদের মিলনমেলায় পরিণত হবে এফডিসি, এমনই প্রত্যাশা দুই প্যানেলের সদস্যদের।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুই সহসভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, রিয়াজ, মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত বনাম সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো বনাম শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী বনাম নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান বনাম জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন বনাম মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান বনাম ফরহাদ।

এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে মোট ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমণি, ফেরদৌস, বাপ্পরাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।

এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com